📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

৩ নভেম্বর ২০২৬ | মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৪:৪৪ PM

ব্রেকিং নিউজ
পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ● কলাপাড়ায় ৪টি বন্য বানরসহ চার বাজিকর আটক, অঙ্গীকারনামায় মুক্তি ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

← হোমপেজে ফিরুন

বাণিজ্য

ছয় দিন বন্ধ থাকার পর ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: সাতক্ষীরা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এর ফলে বন্দরকেন্দ্রিক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা বাসসকে জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীদের আহ্বানে গত ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সজিব বালা জানান, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট চালু ছিল। এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে