📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

৩ নভেম্বর ২০২৬ | মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৪:৪৪ PM

ব্রেকিং নিউজ
পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ● কলাপাড়ায় ৪টি বন্য বানরসহ চার বাজিকর আটক, অঙ্গীকারনামায় মুক্তি ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ | প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলার ২৬ নম্বর পটুয়াখালী মৌজায় (এসএ ৩৮ নম্বর) ডিজিটাল ভূমি জরিপের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। গত ২৭ অক্টোবর এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জোনাল সেটেলমেন্ট অফিস সূত্রে জানা গেছে, ডিজিটাল জরিপের মাধ্যমে জমির প্রকৃত সীমানা নির্ধারণ, দাগ নম্বর ও জমির পরিমাণ পরিমাপ করা হবে। পাশাপাশি জমির মালিকানাসংক্রান্ত তথ্য সংগ্রহ এবং ডিজিটাল মৌজা ম্যাপ ও খতিয়ান প্রস্তুত করা হবে।

জরিপ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জমির মালিকদের নিজ নিজ জমির দলিল, পুরোনো খতিয়ান ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত জরিপকর্মীদের সার্বিক সহযোগিতা করতে বলা হয়েছে।

এ ছাড়া জরিপ শেষে খসড়া রেকর্ড প্রকাশিত হলে জমির মালিকদের নিজেদের নাম, দাগ নম্বর ও জমির পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কি না, তা যাচাই করে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: পটুয়াখালী জোনাল সেটেলমেন্ট অফিস ।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে