📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

৩ নভেম্বর ২০২৬ | মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৪:৪৪ PM

ব্রেকিং নিউজ
পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ● কলাপাড়ায় ৪টি বন্য বানরসহ চার বাজিকর আটক, অঙ্গীকারনামায় মুক্তি ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

গাজীপুরে গার্মেন্টসের গুদামের আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ৯ ইউনিট

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় শনিবার দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সোয়া ১০টার দিকে গুদামে আগুনের সূত্রপাত হয়। সেখানে কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। মোট নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী বাসসকে জানান, শনিবার সকাল পৌনে ১০টা থেকে ১০টা ১৪ মিনিটের মধ্যে কোনো একসময় গুদামটিতে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে