📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

৩ নভেম্বর ২০২৬ | মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৪:৪৪ PM

ব্রেকিং নিউজ
পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ● কলাপাড়ায় ৪টি বন্য বানরসহ চার বাজিকর আটক, অঙ্গীকারনামায় মুক্তি ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

দিনাজপুরে মঙ্গলবার দিনব্যাপী জব ফেয়ার, অংশ নেবে ৮০ প্রতিষ্ঠান

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: দিনাজপুর প্রতিনিধি:

তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনাজপুরে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’। বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলায় দেশের প্রায় ৮০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেবে।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলার কথা শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তরুণ ও যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হচ্ছে। মেলায় উৎপাদন ও সেবা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সংস্থা ও এনজিও অংশ নেবে।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিসেফ, ডব্লিউএফপি, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ব্র্যাক, প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপ, স্কয়ার, ওয়ালটন, বিকাশ, নগদ, পূবালী ব্যাংক, ব্যাংক এশিয়া, ইনসেপ্টা, একমি ল্যাবরেটরিজ, রবি আজিয়াটা, পাঠাও ও ব্রেইন স্টেশন ২৩সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান।

মেলায় চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি সাক্ষাৎকার ও তাৎক্ষণিক চাকরির সুযোগ থাকবে। পাশাপাশি, চাকরির বাজারের চাহিদা অনুযায়ী ক্যারিয়ার গাইডলাইন এবং দক্ষতা উন্নয়নে অভিজ্ঞ পরামর্শকদের কাছ থেকে দিকনির্দেশনা দেওয়া হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ১৬ হাজার ৩ জন চাকরিপ্রার্থী নিবন্ধন করেছেন। মেলায় প্রায় ২০ হাজার তরুণ-তরুণীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

আয়োজনটির লক্ষ্য স্থানীয় চাকরিপ্রার্থীদের সঙ্গে করপোরেট ও উন্নয়ন খাতের প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগ তৈরি করা। এর মাধ্যমে উত্তরাঞ্চলের তরুণদের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে