📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

৩ নভেম্বর ২০২৬ | মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৪:৪৪ PM

ব্রেকিং নিউজ
পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ● কলাপাড়ায় ৪টি বন্য বানরসহ চার বাজিকর আটক, অঙ্গীকারনামায় মুক্তি ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

← হোমপেজে ফিরুন

পটুয়াখালীর বিশিষ্ট সাংবাদিক এড. সোহরাব হোসেন মোল্লা আর নেই জেলা সংবাদ

পটুয়াখালীর বিশিষ্ট সাংবাদিক এড. সোহরাব হোসেন মোল্লা আর নেই

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর বিশিষ্ট সাংবাদিক, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দ্য ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি এড. সোহরাব হোসেন মোল্লা মারা গেছেন। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এড. সোহরাব হোসেন মোল্লা পটুয়াখালী জেলার সাংবাদিকতা অঙ্গনে পরিচিত মুখ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে সংবাদ পরিবেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক ও সমবেদনার আবহ সৃষ্টি হয়েছে।
তাঁর মৃত্যুতে পটুয়াখালীর সাংবাদিকতা অঙ্গন একজন অভিজ্ঞ সাংবাদিককে হারাল।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে