📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

৩ নভেম্বর ২০২৬ | মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৪:৪৪ PM

ব্রেকিং নিউজ
পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ● কলাপাড়ায় ৪টি বন্য বানরসহ চার বাজিকর আটক, অঙ্গীকারনামায় মুক্তি ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

সাতক্ষীরায় ৮২ পূজামণ্ডপ পাহারায় ৩১ প্লাটুন বিজিবি

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: সাতক্ষীরা প্রতিনিধি | দৈনিক করবার্তা

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সাতক্ষীরায় ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার পাঁচটি উপজেলার ৮২টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির দুটি ব্যাটালিয়ন এই দায়িত্ব পালন করছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ১৫ প্লাটুন সদস্য মোতায়েন করেছে। তাঁরা সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আছেন।

শ্যামনগরের নীলডুমুরে অবস্থিত ১৭ বিজিবি ব্যাটালিয়ন মোতায়েন করেছে ১৬ প্লাটুন সদস্য। দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪৪টি মণ্ডপে তাঁরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, পূজা চলাকালে মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং হিন্দু ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।

(তথ্যসূত্র: বাসস)

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে