📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

৩ নভেম্বর ২০২৬ | মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৪:৪৪ PM

ব্রেকিং নিউজ
পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ● কলাপাড়ায় ৪টি বন্য বানরসহ চার বাজিকর আটক, অঙ্গীকারনামায় মুক্তি ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

← হোমপেজে ফিরুন

আউলিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ১৬ জনের বেশি! মফস্বল সংবাদ

আউলিয়াপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ১৬ জনের বেশি!

রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | প্রতিবেদক: পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী সদর উপজেলার ১১ নম্বর আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা ১৬ জনেরও বেশি। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা বাড়ছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রার্থিতার ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। তাঁদের সমর্থকেরাও বিভিন্ন পোস্ট, ছবি ও প্রচারমূলক বার্তার মাধ্যমে নিজ নিজ পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালাচ্ছেন।
এ বিষয়ে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা করছেন। তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও আনুষ্ঠানিক মনোনয়নপ্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের প্রার্থিতা চূড়ান্ত বলা যাচ্ছে না।
সম্ভাব্য প্রার্থীর সংখ্যা ১৬ জনের বেশি হওয়ায় আউলিয়াপুর ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলে প্রার্থীদের অবস্থান, প্রচারণা ও নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে