📰 ই-পেপার

দৈনিক করবার্তা

সত্যের সন্ধানে, প্রতিদিন

৩ নভেম্বর ২০২৬ | মঙ্গলবার, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

আজ
🌅 সূর্যোদয়: -
🌇 সূর্যাস্ত: -

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ৪:৪৪ PM

ব্রেকিং নিউজ
পটুয়াখালী সদরে ডিজিটাল ভূমি জরিপ শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান ● কলাপাড়ায় ৪টি বন্য বানরসহ চার বাজিকর আটক, অঙ্গীকারনামায় মুক্তি ● এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন

← হোমপেজে ফিরুন

জেলা সংবাদ

কাঁঠালিয়ায় ১২ পুকুরে ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঝালকাঠি, ২৪ সেপ্টেম্বর ২০২৬:
ঝালকাঠির কাঁঠালিয়ায় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাতিষ্ঠানিক ১২টি পুকুরে মোট ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস।

কর্মসূচিতে উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলামসহ সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন ও প্রাপ্যতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

twistcircle — বট-মুক্ত সামাজিক যোগাযোগের মাধ্যম, শীঘ্রই আসছে